1st semester History minor paper:-1 unit:-2 // mark :-2×43=86

1. Which is the best architecture made during Kanishka's reign? Which Kushan Emperor took the title "Kaiser?
Answer- কনিচের আমলের শ্রেষ্ঠ শিল্পকীর্তি হল পেশোয়ারে নির্মিত ৬৩৮ ফুট উচ্চতাবিশিষ্ট বৌদ্ধমন্দির কুষাণ সম্রাট দ্বিতীয় কনিষ্ক 'কাইজার' উপাধি গ্রহণ করেন।
2. Who was the founder of the Kushana Dynasty? Who was the greatest king of this dynasty?
Answer- কুজুল কদফিসেস বা কিওন-সিয়েন-কিও এই বংশের প্রথম শাসক। এই বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কনিষ্ক।
3. Who called the fourth Buddhist council and why? Who were the president and vice-president of this council?
Answer- কুষাণ-রাজ কনিষ্ক চতুর্থ বৌদ্ধ-সংগীতি আহ্বান করেন। সম্মেলনের স্থান সম্পর্কে মতভেদ আছে। অনেকের মতে, এই সম্মেলন হয়েছিল কাশ্মীরে, আবার অনেকের মতে জলন্ধরে। কনিষ্কের শাসনকালে বৌদ্ধধর্ম 'হীনযান' ও "মহাযান' এই দুই-ভাগে বিভক্ত হয়ে পড়ে। এই মতভেদ সম্বন্ধে বিস্তৃত আলোচনার উদ্দেশ্যে তিনি চতুর্থ বৌদ্ধ-সংগীতি আহ্বান করেন। এর সভাপতি ছিলেন বসুমিত্র সহ-সভাপতি ছিলেন অশ্বঘোষ।
4. When and in which region did Gandhara art flourish?
Answer- কুষাণ রাজাদের শাসনকালে ভারতের উত্তর-পশ্চিম সীমান্তে গান্ধার অঞ্চলে গান্ধার শিল্পের বিকাশ ঘটে।
5. During whose reign Gandhara-art developed. What are the features of this art?
Answer: খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে এই শিল্পের চর্চা শুরু হয় এবং কুষাণ বংশের রাজা কনিষ্কের রাজত্বকালে বিকাশলাভ করে। গান্ধার-শিল্পের বৈশিষ্ট্য হল গ্রিক ও বৌদ্ধ তথা ভারতীয় শিল্পকর্মের সংমিশ্রণে এক নতুন ভাস্কর্য শিল্পের সৃষ্টি।
6. Name two scholars of Kanishkr's reign and the books written by them.
Answer-কনিষ্কের রাজত্বকালে দুজন বিখ্যাত পণ্ডিত হলেন বসুমিত্র ও অশ্বঘোষ। বসুমিত্রের বিখ্যাত গ্রন্থের নাম
'মহাবিভাষা' ও অশ্বঘোষের প্রসিদ্ধ গ্রন্থ 'সূত্রালঙ্কার' ও 'বুদ্ধচরিত'।
7. Who was Nagarjuna? Who is the author of the book 'Buddhacharir?
Answer: কুষাণরাজ কনিষ্কের অন্যতম সভাপণ্ডিত ছিলেন নাগার্জুন। বৌদ্ধ ধর্মমতের টীকাকার হিসেবে তিনি খ্যাতিলাভ করেছিলেন। তাঁর বিখ্যাত গ্রন্থ হল মাধ্যমিক সূত্র। 'বুদ্ধচরিত' গ্রন্থের লেখক বিখ্যাত পণ্ডিত অশ্বঘোষ।
8. Who wrote "Nasik Inscription (Eulogy)"" Whose story is described in it?
Answer- 'নাসিক প্রশস্তি' রাজমাতা গৌতমী বলশ্রীর লেখা। সাতবাহন রাজা গৌতমীপুত্র সাতকণীর কীর্তিকাহিনি 'নাসিক প্রশস্তি'তে বর্ণিত হয়েছে।
9. Who is the founder of the Satavahana dynasty? What is the name of the capital of Satavahanas? Who was the greatest king of the Satavahana dynasty?
Answer-সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সিমুক। সাতবাহন রাজাদের আদি রাজধানী ছিল মহারাষ্ট্রের আওরঙ্গাবাদ জেলার অন্তর্গত পৈঠান বা প্রতিষ্ঠান। সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন গৌতমীপুত্র সাতকণী।
10. Name two trade centers and two ports of Satavahana period.
Answer- সাতবাহন যুগে মালবের উজ্জয়িনী ও মহীশূরের বনবাসী ছিল দুটি বিখ্যাত বাণিজ্যকেন্দ্র এবং ভূগুকচ্ছ বা ব্রেড ও সোপারা ছিল দুটি বিখ্যাত সমুদ্র বন্দর।
11. Which inscription describes about Gautamiputra Satakarni?
Answer-'নাসিক-লিপি' থেকে গৌতমীপুত্র সাতকণী সম্বন্ধে জানা যায়। এতে তাঁর রাজত্বকালের সমূহ ঘটনা এবং চরিত্র ও‌ কৃতিত্বের সবিস্তার বর্ণনা লিপিবদ্ধ আছে।
12. Which Kushan ruler took the title 'Kaiser? Who was the best rulers of the Kushan dynasty? Where was his capital?
Answer-কৃষাণ সম্রাট দ্বিতীয় কনিষ্ক 'কাইজার' উপাধি গ্রহণ করেছিলেন। কুষাণ বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন কনিষ্ক বা প্রথম কনিষ্ক (78-102খ্রি.)। তাঁর রাজধানী ছিল পুরুষপুর (বর্তমান পেশোয়ার)।
13. Who and when introduced the 'Saka" era?
Answer-কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা প্রথম কনিষ্ক 'শকাব্দ নামে একটি অব্দের প্রবর্তন করেন। কনিষ্ক ১৪ খ্রিস্টাব্দে শকাব্দা প্রচলন করেন।
14. Who is known as Ashoka II and why?
Answer-কুষাণ সম্রাট কনিষ্ককে 'দ্বিতীয় অশোক' বলা হয়। মৌর্যসম্রাট অশোকের মতো কনিষ্কও বৌদ্ধধর্ম প্রচারের জন্য নানা উদ্যোগ নিয়েছিলেন। তাঁর উদ্যোগে চিন, জাপান, কোরিয়া, মধ্য এশিয়া ও ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বৌদ্ধধর্মের প্রসার ঘটেছিল। এজন্য ড. ভিনসেন্ট স্মিথ তাঁকে 'দ্বিতীয় অশোক' বলে অভিহিত করেছেন।
15. Who were known as 'Hinayan' and 'Mahayan"?
Answer-কনিষ্কের আমলে চতুর্থ বৌদ্ধ সংগীতির অধিবেশনে বৌদ্ধ সম্প্রদায় 'হীনযান' ও 'মহাযান' নামে দুটি ভাগে তি বিভক্ত হয়ে যায়। যাঁরা গৌতমবুদ্ধের মূর্তিপূজা না করে বৌদ্ধধর্মের অনুশাসনগুলি কঠোরভাবে মেনে চলতেন তাঁরা 'হীনযান' নামে পরিচিত হন। অন্যদিকে, যাঁরা গৌতম বুদ্ধকে দেবত্বে উন্নীত করে তাঁর মূর্তিপূজা শুরু করেন তাঁরা 'মহাযান' নামে পরিচিত হন। কনিষ্কের আমলে মহাযান পন্থা রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ করে।
16. Name the various works of Ashwaghosh.
Answer-বৌদ্ধপণ্ডিত অশ্বঘোষের বিভিন্ন রচনা হল- বুদ্ধচরিত, সূত্রালঙ্কার, বজ্রসূচী, সৌন্দরানন্দ কাব্য, সারিপু প্রভৃতি।
17. Which art styles flourished in the Kushana period?
Answer-কুষাণ আমলে গান্ধার, মথুরা, সারনাথ ও অমরাবতী শিল্পরীতির বিকাশ ঘটে।
18. Mention some reasons for the decline of the Kushan Empire
Answer-কৃষাণ সাম্রাজ্যের পতনের কয়েকটি কারণ হল: -1শেষদিকের কুষাণ রাজাদের অদক্ষতা ও দুর্বলতা, 2 যোগাযোগ ব্যবস্থার অভাবের ফলে দূরবর্তী স্থানে শাসন পরিচালনায় সমস্যা, ও প্রাদেশিক শাসকদের রাজা। স্বাধীনতা ঘোষণা, 4 বাণিজ্য ধ্বংসের ফলে পরবর্তীকালে আর্থিক দুর্বলতা, 5 পারস্যে সাসানীয় বংশের উত্থান, ও গুপ্ত সম্রাটদের ক্রমাগত আক্রমণ প্রভৃতি।
19. Name two important books written in Sanskrit during Satavahana period.
Answer-সাতবাহন আমলে সংস্কৃত ভাষায় রচিত উল্লেখযোগ্য দুটি গ্রন্থ হল- বাৎস্যায়নের কামসূত্র এবং ও শূদ্রকের মৃচ্ছকটিক।
20. Write the name of a Stupa and a Chaitya built during Satavahana period.
Answer-সাতবাহন আমলে নির্মিত একটি স্তূপ হল অমরাবতী স্তূপ এবং একটি চৈত্য হল দক্ষিণ ভারতের কার্লের চৈত্য।
21. Who was the founder of the Gupta Dynasty? What is the name of the first sovereign king and the last king of this dynasty?
Answer-গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত। ড. স্মিথের মতে, তিনি 275 থেকে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। গুপ্ত বংশের প্রথম সার্বভৌম রাজা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। গুপ্ত বংশের শেষ রাজা ছিলেন দ্বিতীয় জীবিত গুপ্ত।
22. Which era is called the golden age of ancient India and why?
Answer-প্রাচীন ভারতের ইতিহাসে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয়। গুপ্ত রাজাদের আমলে সাম্রাজ্যে রাজনৈতিক ঐক্য ও শান্তি স্থাপিত হয়েছিল। সাহিত্য, সংস্কৃতি, শিল্প, বাণিজ্য, অর্থনীতি প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে প্রভুত অগ্রগতি ঘটেছিল। হিন্দুধর্মের ব্যাপক প্রসারের পাশাপাশি বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগও বেড়েছিল। সামগ্রিক ক্ষেত্রে প্রভূত অগ্রগতির জন্য গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয়।
23. Who was the first independent and sovereign king of the Gupta dynasty? When did he ascend the throne?
Answer-গুপ্ত বংশের প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। তিনি 320 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন।
24. Who wrote "Allahabad Inscription (Eulogy)? Whose achievement is known from this Inscription?
Answer-এলাহাবাদ প্রশস্তি রচনা করেন সমুদ্রগুপ্তের ক সভাকবি হরিষেণ। এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের কৃতিত্বের কথা জানা যায়।
25. What titles did Samudragupta adopt?
Answer-সমুদ্রগুপ্ত 'কবিরাজ', 'পরাক্রমাঙ্ক', 'সর্বরাজোচ্ছেত্তা' প্রভৃতি উপাধি গ্রহণ করেছিলেন।
26. Who adopted the title of 'Sarvarajochchetta" In which script is this word mentioned?
Answer- গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা সমুদ্রগুপ্ত 'সর্বরাজোচ্ছেত্তা' উপাধি গ্রহণ করেন। সমুদ্রগুপ্তের সভাকবি হরিষেণ রচিত 'এলাহাবাদ প্রশস্তি'-তে এই কথাটির উল্লেখ আছে।
27 Who called Samudragupta as the 'Napoleon of India? Or, why is Samudragupta called the "Napoleon of India'?
Answer-ড. ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে 'ভারতের নেপোলিয়ন' বলেছেন। সমুদ্রগুপ্তের সামরিক ও প্রশাসনিক দক্ষতা, রাজনৈতিক দূরদৃষ্টি, কূটনৈতিক বিচক্ষণতা, শিল্প-সাহিত্য-সংস্কৃতির প্রতি অনুরাগ, ব্যক্তিগত বহুমুখী প্রতিভা প্রভৃতির জন্য তাঁকে এই নামে অভিহিত করা হয়।
28. What was the title of Chandragupta 117 Which Chinese traveller came to India during his period? What was the purpose of his arrival in India?
Answer-দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য'। দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে চিনা পর্যটক ফা হিয়েন ভারতে আসেন। তাঁর ভারতে আগমনের উদ্দেশ্য ছিল বিদ্যাচর্চা এবং ভারতবর্ষের বৌদ্ধ ধর্মগ্রন্থ সংগ্রহ।
29. During whose reign Fa-hien came to India. What is the name of the book written by him (Fa-hien)?
Answer-ফা-হিয়েন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে আসেন। ফা-হিয়েন রচিত গ্রন্থের নাম হল ফো-কুয়ো-কি।
30. Who is called Shakari and why? Or, why did Chandragupta II adopt the title of Shakari"? Answer-গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত 'শকারি' উপাধি গ্রহণ করেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত পশ্চিম ভারত থেকে দুর্ধর্ষ শকদের
পরাজিত ও বিতাড়িত করে 'শকারি' উপাধি গ্রহণ করেন।
31. Which Gupta emperor adopted the title 'Vikramaditya? What title did he adopt after defeating the Shakas?
Answer-গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত 'বিক্রমাদিত্য' উপাধি করেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত পশ্চিম ভারতের শকদের পরাজিত বিতাড়িত করে শকারি' উপাধি গ্রহণ করেন।
32. Which Gupta emperor resisted the Hun invasion? In which inscription is this mentioned?
Answer-গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করেন। স্কন্দগুপ্তের ভিতারী স্তম্ভলিপি' থেকে এই কথা জানা যায়।
33. Name two Hun leaders who invaded India. Which Indian kings resisted the Hun invasion? Answer-ভারত আক্রমণকারী দুজন হুন নেতা হলেন তোরমান ও মিহিরগুল। গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত, নরসিংহগুপ্ত এবং মালবের রাজা যশোধর্মন হুন আক্রমণ প্রতিহত করেছিলেন।
34. Who was Kalidasa? Name some of his books
Answer-মহাকবি কালিদাস ছিলেন গুপ্ত যুগের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক। কালিদাসের লেখা উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হল-অভিজ্ঞানশকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম্, মেঘদূতম, ঋতুসংহার, কুমারসম্ভব প্রভৃতি।
35. Name some famous scholars of Gupta period.
Answer-গুপ্ত যুগের কয়েকজন বিখ্যাত পণ্ডিত হলেন মহাকবি কালিদাস, বিশাখদত্ত, শূদ্রক, ভারবি, ভাট্টি, বিষ্ণুশর্মী প্রমুখ।
36. What were the causes of the decline of the Gupta Dynasty?
Answer-গুপ্ত বংশের পতনের প্রধান কারণগুলি হল-া. সিংহাসন নিয়ে রাজপরিবারে বিরোধ। ॥ সাম্রাজ্যের বিশালতা এবং যোগাযোগের অভাব। III. রাজ কর্মচারীদের অযোগ্যতা ও অকর্মণ্যতা। IV. ভূমিদান ব্যবস্থা, বৈদেশিক আক্রমণ, বাণিজ্যের অবনতি প্রভৃতির ফলে আর্থিক সংকট। V. সামন্তপ্রথার উদ্ভব ও স্বাধীনতা ঘোষণা। VI. বৌদ্ধধর্মাবলম্বী গুপ্তরাজাদের যুদ্ধবিমুখতা।
37. When and where was Aryabhatta born?
Answer-গুপ্ত যুগের বিখ্যাত বিজ্ঞানী আর্যভট্ট 476 খ্রিস্টাব্দে পাটলিপুত্র নগরে জন্মগ্রহণ করেন।
38. Who established the "Nalanda University and when? Why was it famous?
Answer- নালান্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন সম্ভবত গুপ্ত সম্রাট বুধগুপ্ত। পঞ্চম শতকের শেষের দিকে ৩ টি বৌদ্ধবিহার নিয়ে নালান্দা বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। সমকালীন ভারতে বৌদ্ধ ধর্মচর্চা ও শিক্ষার প্রধান কেন্দ্র হিসাবে এটি বিখ্যাত ছিল।
39. Where was the Nalanda University located? Which famous Chinese traveler studied in this university?
Answer- নালান্দা বিশ্ববিদ্যালয় দক্ষিন বিহারে বর্তমান রাজগীরের কাছে অবস্থিত। বিখ্যাত চৈনিক পর্যটক হিউয়েন সাঙ এই বিশ্ববিদ্যালয়ে 5 বছর পড়াশোনা করেছিলেন।
40. Which subjects were taught in Nalanda University?
Answer- নালান্দা বিশ্ববিদ্যালয়ে বৌদ্ধ ধর্ম বিষয় ছাড়াও ব্যাকরণ, দর্শন, চিকিৎসা শাস্ত্র প্রভৃতি পড়ানো হত।
41. Who destroyed the Nalanda University?
Answer- দীর্ঘকাল খ্যাতির শিখরে বিরাজ করার পর 1199 খ্রিস্টাব্দে তুর্কি সেনাপতি বখতিয়ার খলজি বিহার আক্রমণ কালে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেন এবং গ্রন্থাগারটিও আগুনে পুড়িয়ে দেয়। ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আজও নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসাবশেষ দাঁড়িয়ে আছে।
42. Who established the Vikramsila University? Where is it located?
Answer- বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় পাল রাজা ধর্মপাল প্রতিষ্ঠা করেন। এটি বিহারের ভাগলপুর জেলায় অবস্থিত।
43. Who was Atish Dipankar?
Answer- অতীশ দীপঙ্কর ছিলেন পাল যুগের একজন বিখ্যাত বৌদ্ধ পন্ডিত। তাঁর বাল্য নাম ছিল আদিনাথ চন্দ্রগর্ত। তিনি বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন এবং পরে অধ্যক্ষ নিযুক্ত হন। বৌদ্ধ ধর্ম প্রচার ও সংস্কারের জন্য তিনি তিব্বতরাজের আমন্ত্রণে সেখানে যান এবং সেখানেই দেহত্যাগ করেন। তিনি শতাধিক গ্রহণ রচনা করেন বলে জানা যায়।

Comments

Popular posts from this blog

4th history minor

Indian economic thoughts: kautilya

the arab invasion of india causes and impact